৬ কোম্পানির লভ্যাংশ বিতরণ সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সদ্য সমাপ্ত হিসাববছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিতরণ সম্পন্নকারী কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি (বিজিআইসি), হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, বাটা সু, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং মিডল্যান্ড ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, বাটা সু, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট ঘোষণা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

অন্যদিকে, মিডল্যান্ড ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা সংক্রান্ত ঘোষণা সম্পন্ন করেছে। একই সঙ্গে ঘোষিত নগদ লভ্যাংশও সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

সাধারণ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা সম্পন্নকারী কোম্পানিগুলো যথাক্রমে—

বিজিআইসি: 
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নগদ ১১ শতাংশ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস: 
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নগদ ১১ শতাংশ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

বাটা সু: 
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য পরিশোধিত মূলধনের ১০৫ শতাংশ হারে প্রতি শেয়ারে ১০ টাকা ৫০ পয়সা। এর পাশাপাশি ২০২৫ সালের ডিসেম্বর মাসে ঘোষিত ও প্রদত্ত পরিশোধিত মূলধনের ১৪৩ শতাংশ হারের প্রতি শেয়ারে ১৪ টাকা ৩০ পয়সা। যা যুক্ত হয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য মোট লভ্যাংশ পরিশোধিত মূলধনের ২৪৮ শতাংশ হারে প্রতি শেয়ারে ২৪ টাকা ৮০ পয়সা সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: 
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

এশিয়া ইন্স্যুরেন্স: 
কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নগদ ১০ শতাংশ লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

মিডল্যান্ড ব্যাংক: 
কোম্পানিটি জানিয়েছে,মিডল্যান্ড ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। যার বোনাস ৩ শতা্ংশ লভ্যাংশ শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে এবং নগদ ৩ শতাংশ লভ্যাংশও সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.