জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সংবিধানের বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নির্বাচন হবেন রাষ্ট্রপতি। এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে। সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে নির্বাচন কমিশন। এরপরই ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.