সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। সেই সাথে গত কার্যদিবসের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৭২ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৮০ কোটি ৬৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৯ টি কোম্পানির, বিপরীতে ৫৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.