জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।
মামলার পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অন্য মামলায় গ্রেফতার থাকা বাকি আসামিদেরকে আগামী ২৫ অগাস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনাল ভিডিও পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে এবং তাদের গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে শিক্ষার্থীদের আন্দোলনের সময় এপিসি থেকে ফেলে দেওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ইয়ামিন। তখন ইয়ামিনকে পুলিশের এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নানা ক্ষোভ ও প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.