দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ জুলাই থেকে ২৩ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪৭ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৬৭ শতাংশ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৬৭ শতাংশ।
সাপ্তাহিক দর বৃদ্ধির এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো– ফাস ফাইন্যান্স, পিপলস লিজিং, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এম এল ডাইং, এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও প্রাইম ফাইন্যান্স।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.