দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯ জুলাই থেকে ২৩ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে অবস্থান করেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ দশমিক ৫২ শতাংশ কমেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৬৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৪৪ শতাংশ।
সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো– ডমিনেজ, ফ্যামিলি টেক্স, তসরিফা ইন্ড্রাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, রিজেন্ট টেক্সটাইল ও এএফসি অ্যাগ্রো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.