থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফিরেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টা ১৫ মিনিট ব্যাংকক থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, স্পিকার গত ১৯ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছিলেন। সফর সম্পন্ন করে আজ তিনি দেশে ফিরেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.