চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

অতিবৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্ষেত্রে অন্যান্য শিক্ষাবোর্ডের সঙ্গে মিল রেখে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আপাতত পরীক্ষা দেবেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের পরীক্ষার্থীরা। নিয়মিত পরীক্ষা শেষ হওয়ার পর তারা যে কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি, সেগুলোর নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন বোর্ডে যেসব পরীক্ষার্থীরা এইচএসসি’র বিভিন্ন বিষয়ে অংশ নিতে পারেননি, নিজ নিজ বোর্ডে নাম নিবন্ধন করে তারাও পুনরায় পরীক্ষা দিতে পারবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.