সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ডটির শেয়ার দর আগের কার্যদিবসের ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে মিউচ্যুয়াল ফান্ডটির দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭০ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড,
কুইন সাউথ টেক্সটাইল মিলস, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.