লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৪৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-এসিআই ফর্মুলেশনস,ফার ইস্ট নিটিং,বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি),জেনেক্স ইনফোসিস ,আই পি ডি সি ফাইন্যান্স ,এম.এল ডাইং এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.