পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ২৬ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২ টাকা, যা আগের বছর একই সময়ে মাইনাস ৫৮ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৭ টাকা ৪৩ পয়সা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.