সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের জন্য ইউনিটহোল্ডাররা ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে আইডিএলসি ব্যালেন্সড ফান্ডের প্রতি ইউনিটের বিপরীতে নিট আয় হয়েছে ১ টাকা ৬২ পয়সা। এ সময়ে ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৩৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৫৬ পয়সা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.