দরপতনের তালিকায় শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮ পয়সা বা ৮ দশমিক ৮৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল গ্লোবাল ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- জিল বাংলা সুগার মিলস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, নর্দান জুট, পিপলস ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ফেডারেল ইন্স্যুরেন্স।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.