লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ২৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বিএসআরএম স্টিলস, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), এসিআই ফর্মুলেশনস, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি।

 

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.