দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৯ জুলাই) সকালে তিনি বাংলাদেশে আসেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সফরের প্রথম দিনে তিনি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।

এর আগে সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা কামনা করেন।

জবাবে গিলবার্ট হোংবো বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বেরও প্রশংসা করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.