আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) ও পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.