বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভোর ৮টি নতুন মডেলের মনিটর উন্মোচন করেছে।
গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ নতুন মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কমিটির সভাপতি আক্তার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন।
নিয়মিত কাজের জন্য এল ও ডি সিরিজ
অফিস, পড়াশোনা কিংবা মাল্টিমিডিয়ার জন্য এসেছে লেনোভো এল২৪-৪সি, এল২৪ডি-৪সি ও এল২৭-৪সি। এসব মনিটরে রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইম। বড় স্ক্রিনপ্রেমীদের জন্য রয়েছে ৩১.৫ ইঞ্চির লেনোভো ডি৩২-৪০।
গেমার ও ক্রিয়েটরদের জন্য লিজিয়ন সিরিজ
গেমিং ব্যবহারকারীদের জন্য লেনোভো নিয়ে এসেছে জনপ্রিয় ‘লিজিয়ন’ সিরিজের ৪টি মনিটর। ফুল এইচডি রেজোলিউশনের লিজিয়ন ২৪-১০ এবং লিজিয়ন ২৭-১০ মডেলে রয়েছে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম।
অন্যদিকে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ এবং লিজিয়ন ২৭কিউডি-১০ মডেলে ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি উন্নত কালার পারফরম্যান্স রয়েছে। ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০-এ দ্রুতগতির টাইপ-সি পোর্টও সংযোজন করা হয়েছে।
সিরিজের প্রতিটি মনিটরে পূর্ণাঙ্গ আর্গোনোমিক স্ট্যান্ড রয়েছে, যার মাধ্যমে মনিটর কাত করা, ঘোরানো এবং উচ্চতা সমন্বয় করা যায়।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির লেনোভো বিজনেস হেড মো. রেজাউল করিম তুহিন বলেন, “গেমার, কনটেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো এনেছি। তবে গ্রাহকদের অনুরোধ করব, গ্রে-মার্কেট এড়িয়ে অথরাইজড চ্যানেল থেকেই জেনুইন পণ্য কিনুন। তবেই মিলবে ৩ বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা।”
প্রতিটি মনিটরে ৩ বছরের অফিশিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এখন থেকেই এগুলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সব অনুমোদিত শাখা, ডিলার শপ ও অনলাইন পোর্টালে পাওয়া যাচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.