পুঁজিবাজারে শেয়ার বিক্রির প্রস্তাব নিয়ে আসছে রয়্যাল ফুটওয়্যার পিএলসি। কোম্পানির শেয়ার বিক্রির প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার (১৪ জুলাই) বিএসইসির ১০২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির সূত্র জানায়, কোম্পানিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ১২ কোটি টাকা মুলধন সংগ্রহ করবে। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করবে। সংগ্রহ করা টাকা দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, যন্ত্রপাতি ক্রয়, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হলো ৮২ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ৫৪ পয়সা।
জানা গেছে, কোম্পানিটি শতভাগ রপ্তানিমুখী জুতা উৎ৮করে থাকে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্ট লিমিটেড।
অর্থসূচক



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.