ঢাবি লোকপ্রশাসন অ্যালামনাইয়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত
শক্তিশালী, কার্যকর ও প্রাণবন্ত ডুপা গড়ার অঙ্গীকার
ঢাকা ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭-এর ‘কৌশলগত পরিকল্পনা কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) মুন্সিগঞ্জের মাওয়াঘাটের পদ্মাসেতু সার্ভিস এরিয়া-১-এ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান চেয়ারম্যান জালাল আহমেদ। সূচনা বক্তব্য দেন ডুপার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর। সেশন পরিচালনা করেন ডুপার যুগ্মসাধারণ সম্পাদক ও কর্মশালা বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ড. একেএম সাইফুল্লাহ্।
কর্মশালায় উপস্থিত ছিলেন ডুপার ভাইস প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফরহাদ জেসমীন লিটি, যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যোগাযোগ-প্রকাশনা সম্পাদক ও যুগ্মসচিব যুগ্মসচিব রত্না শারমীন ঝরা, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগম, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মঈনা খাতুন তুলি, যুগ্মশিক্ষা ও গবেষণা সম্পাদক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান চেয়ারম্যান ড. মোসা. শামসুন্নাহার হীরা, মিডিয়া ও প্রচার সম্পাদক ও এসবিএসি ব্যাংকের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোঃ আসাদুল্লাহিল গালিব, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আসাদুল মাহবুব সালাম (নিপু), মোহাম্মদ এরশাদ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) ব্যবস্থাপক রফিকুল হক এবং মোঃ সাইফুল্লাহ।
ব্রেইনস্টর্মিং সেশনে ‘ড্রিমিং ফিউচার ডুপা’, ‘ড্রিম টার্নিং ইনটু রিয়েলিটি’ এবং ‘অ্যাকশন প্ল্যান প্রিপারেশন’ শীর্ষক বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা ও দলভিত্তিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ডুপার দীর্ঘমেয়াদি ভিশন, ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের কৌশল এবং সেসব বাস্তবায়নের জন্য সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়নে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনা শেষে প্রাপ্ত সুপারিশগুলোর আলোকে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মশালায় ডুপাকে একটি আধুনিক, গতিশীল ও পেশাদার অ্যালামনাই সংগঠনে রূপান্তর, অ্যালামনাইদের মধ্যে আরও দৃঢ় যোগাযোগ গড়ে তোলা, তরুণ ও প্রবীণ গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি, সামাজিক দায়বদ্ধতা, জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, একটি সংগঠনকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে পরিকল্পিত চিন্তা, ধারাবাহিক কর্মপরিকল্পনা এবং সবার সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই কর্মশালা শুধু ভবিষ্যতের কর্মপরিকল্পনা তৈরির জন্য নয়; বরং এটি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বিশ্বাস এবং ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, আজকের এই উদ্যোগ আগামী দিনের ডুপাকে আরও শক্তিশালী, কার্যকর ও অনুকরণীয় সংগঠনে পরিণত করবে।
অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর বলেন, একটি অ্যালামনাই সংগঠনের প্রকৃত শক্তি নিহিত থাকে তার সদস্যদের সক্রিয় সম্পৃক্ততায়। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ডুপার কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডুপার ইতিহাসে কৌশলগত পরিকল্পনাকে কেন্দ্র করে এ ধরনের কর্মশালা প্রথম। এই কর্মশালায় গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ডুপা শুধু সদস্যদের জন্যই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং বৃহত্তর সমাজের জন্যও একটি কার্যকর ও অনুপ্রেরণাদায়ক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
কর্মশালার এক ফাঁকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ায় যুগ্মসচিব রত্না শারমীন ঝরাকে ডুপার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.