এসআইবিএলের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখাগুলোর বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের ২৩টি শাখার অংশগ্রহণে শনিবার (১১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা এবং সহযোগী প্রশাসক ড. মোহাম্মদ বজলুল করীম। এছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট অফিসারগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া, শ্রেণিকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাসমূহ পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য শাখাসমূহকে নির্দেশনা দেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.