সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ফ্যামিলিটেক্স, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রামীন ওয়ান স্কিম টুয়ের দর কমেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.