দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৪ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি ও আরামিট লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.