সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৯ শেয়ারের দর বেড়েছে। সেই সাথে গত কার্যদিবসে তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯ টি কোম্পানির, বিপরীতে ১৫৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.