বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা চলছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা চলছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সম্মেলন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.