vদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৫ জুলাই থেকে ০৯ জুলাই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন বেড়ছে ৬ হাজার ৯৫ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ বা ৬ হাজার ৯৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ০৩ হাজার ৮৩৪ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৭৩৯ কোটি টাকা।
এদিকে বিদায়ী সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ। ডিএসইএস সূচক বেড়েছে ২০ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ১৮৩ কোটি ৫২ লাখ টাকা।
তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৫০ কোটি ০৯ লাখ টাকা বা ৩ দশমিক ৪৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫১টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.