মার্কিন সিনেট ‘দ্য সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করতে সক্ষম নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘দ্য সেভ আমেরিকা অ্যাক্ট’বিল পাশ করতে সক্ষম নয় মার্কিন সিনেট। ফলে বিলটিতে স্বাক্ষর করেননি তিনি।

‘দ্য সেভ আমেরিকা অ্যাক্ট’ আমেরিকায় বাড়ি নির্মাণ প্রকল্পের জন্য পরিবেশগত পর্যালোচনা মওকুফ ও নানান বিধি সন্নিবেশিত একটি আবাসন বিল।

শুক্রবার (১০ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ‘দ্য সেভ আমেরিকা অ্যাক্ট’ কে দ্বিদলীয় আবাসন সাশ্রয়যোগ্যতা বিল বলে উল্লেখ করেছেন। এতে তিনি স্বাক্ষর করবেন না। বিলটিকে তিনি ‘একঘেয়ে’ বলেও অভিহিত করেছেন। তবে, তার স্বাক্ষর ছাড়াই বিলটি আইনে পরিণত হতে পারে।

এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, মার্কিন সিনেট ‘দ্য সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করতে সক্ষম নয়—এই কারণে প্রতিবাদস্বরূপ আমি স্বাক্ষর দেওয়া থেকে বিরত থাকলাম।

উল্লেখ্য, বিলটির প্রধান বিধানগুলোর মধ্যে রয়েছে বাড়ি নির্মাণ প্রকল্পের জন্য পরিবেশগত পর্যালোচনা মওকুফ করা বা দ্রুততর করা এবং বড় ওয়াল স্ট্রিট বিনিয়োগকারীরা নির্মিত কতগুলো একক-পরিবারের বাড়ির মালিক হতে পারবে তার উপর একটি সীমার কর্তৃত্ব নির্ধারণ করা।

বিষয়টি নিয়ে একটি সূত্র জানায়, ট্রাম্প সম্ভবত তাঁর স্বাক্ষর ছাড়াই আবাসন বিলটিকে আইনে পরিণত হতে দেবেন। এটি হলে শনিবার আইনটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।

রিপাবলিকানদের ওপর ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাস করানোর জন্য চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই ২৪ জুনের একটি বিল স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করে দেন। এই আইন অনুযায়ী, ভোটার হিসেবে নিবন্ধন করতে নাগরিকত্বের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হবে এবং বিভিন্ন রাজ্যের রেকর্ড ব্যবহার করে একটি জাতীয় ভোটার ডেটা তৈরি করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.