দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৮ জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে; সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা ৭৪৭ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন। আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.