সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৩ টাকা বা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ক্যাবলস লিামটেডের দর বেড়েছে ৯ দশমিক ০৮ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, গ্লোবাল ইন্সুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্সুরেন্স পিএলসি, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.