হুমকি যতদিন চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিরুদ্ধে হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, সমঝোতা স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদ সম্পূর্ণ পরিষ্কার এবং দ্ব্যর্থহীন: ইরানের বিরুদ্ধে হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না। আপনার স্বাক্ষরের প্রতি অটল থাকুন।

কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ বক্তব্যে আবারও ইরানকে হুমকি দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে তিনি “কাজটি শেষ করবেন”।

এরপর নিজের সবশেষ পোস্টে আব্বাস আরাঘচি আয়াতুল্লাহ ইরোনের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, লাখো গর্বিত ইরানি ঐক্য ও সংহতির সঙ্গে একত্রিত হয়েছিল ইরানের সাবেক নেতার প্রতি “শ্রদ্ধা জানাতে”। তারা কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী- কেউই কোনো হুমকিকে ভয় পায় না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.