দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেও ফিফা বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষবারের মতো সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়েই পর্তুগালের হয়ে বিশ্বকাপে নেমেছিলেন তিনি। তবে তার শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। স্পেনের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো রোনালদো ও পর্তুগালকে।
সোমবার (০৬ জুলাই) রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য লড়াইয়ের পর শেষ মুহূর্তে জয় নিশ্চিত করে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলরক্ষকদের দৃঢ়তায় কোনো দলই এগিয়ে যেতে পারেনি। স্পেনের উনাই সিমন রোনালদো, জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন।
অন্যদিকে পর্তুগালের দিয়েগো কস্তাও স্পেনের একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন। প্রথমার্ধে নুনো মেন্দেসের শট পোস্টে লাগলেও গোলের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়াই চালিয়ে যায় দুই দল। তবে ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখন যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের পাস থেকে নিচু শটে জালের ঠিকানা খুঁজে নেন বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো।
শেষ দিকে বার্নার্দো সিলভার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার সুযোগ হারায় পর্তুগাল। শেষ বাঁশির সঙ্গে স্পেন নিশ্চিত করে কোয়ার্টার-ফাইনাল, আর বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নেরও ইতি ঘটে ক্রিস্টিয়ানো রোনালদোর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.