সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পড়ার জন্য ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাস’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ নামে এই তিনটি বইয়ের সমন্বয়ে একটি করে সেট সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অফিস আদেশটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাস’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে দলীয় বিশেষ ব্যক্তিদের ওপর লেখা বই কিনতে নির্দেশনা দেওয়া হয়েছিল। এসব বই বিক্রি নিয়ে অর্থ লোপাটের অভিযোগও উঠেছিল ওই সময়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.