গ্রাহকদের গাড়ির এক্সক্লুসিভ সেবা দিতে প্রাইম ব্যাংক ও কার হাউজ ইমপোর্টসের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি কার হাউজ ইমপোর্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকার কার হাউজ ইমপোর্টস লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে কার হাউজ ইমপোর্টস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সেবা সুবিধা উপভোগ করবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউজ ইমপোর্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এইচ এম অভিক আনোয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; কার হাউজ ইমপোর্টস লিমিটেডের ডিরেক্টর সাব্বির আওলাদ; জিএম মো. রাশেদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.