দেশের বাজারে বাড়ল সোনার দাম

টানা দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ সোনার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।

উল্লেখ্য, এর আগে বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সমন্বয়ে টানা দুই দফায় দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তবে তেজাবি সোনার দাম আবার চাঙ্গা হওয়ায় দেশের বাজারেও মূল্যবান এই ধাতুর দাম পুনর্নির্ধারণ করল বাজুস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.