বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ফের কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মার্কিন শীর্ষ নেতৃত্বের ইতিবাচক মন্তব্যের কারণেই বাজারে এমন প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬৮ ডলার ৫৮ সেন্টে। গত মাসেও (জুন) ডব্লিউটিআই ক্রুডের দাম ৭০ ডলারের নিচে নেমেছিল, আর মার্কিন প্রশাসনের নতুন ইতিবাচক মন্তব্যে তা আবারও ৭০ ডলারের নিচে নেমে নতুন করে দরপতনের রেকর্ড গড়ল।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক কিছু ইতিবাচক মন্তব্য এই দরপতনের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে।

এর আগে এক বিবৃতিতে ট্রাম্প ইরান ও আমেরিকার মধ্যকার চলমান আলোচনা ‘খুব ভালো’ চলছে বলে উল্লেখ করেন। প্রায় একই সুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও জানান যে, এই দ্বিপক্ষীয় আলোচনা ‘অত্যন্ত চমৎকার’ অগ্রগতির দিকে যাচ্ছে।

দুই পরাশক্তির মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের এই ইতিবাচক সংকেত সরাসরি প্রভাব ফেলেছে বৈশ্বিক তেলের বাজারে। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মাঝে জ্বালানি তেলের

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.