সার্কিট ব্রেকার ও পলিসি নির্ধারণে ফিরলো ডিএসই ও সিএসইর এখতিয়ার

পুঁজিবাজারের গতিপ্রকৃতি ও লেনদেন পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-কে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রবিধানমালা মোতাবেক এখন থেকে দুই স্টক এক্সচেঞ্জ নিজস্ব সার্কিট ব্রেকার (শেয়ারের দর ওঠানামার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) ও বাজার নিয়ন্ত্রণের অন্যান্য মাপকাঠি (Market Control Parameters) স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়ন করতে পারবে।

বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০১৮তম জরুরি কমিশন সভা গত মঙ্গলবার (৩০ জুন) কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর সংশ্লিষ্ট প্রবিধানমালা মোতাবেক সার্কিট-ব্রেকার সীমাসহ বাজার নিয়ন্ত্রণের মাপকাঠি (মার্কেট কন্ট্রোল প্যারামিটারস) নির্ধারণ ও বাস্তবায়নের এখতিয়ার থাকায়, প্রযোজ্য প্রবিধানমালা, নীতিমালা (পলিসি) ও কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা (অপারেশনাল রিকোয়ারমেন্টস) অনুযায়ী উক্ত মাপকাঠি স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের জন্য স্টক এক্সচেঞ্জদ্বয়কে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ প্রেক্ষিতে ১৭ জুন, ২০২১ তারিখে ইস্যুকৃত কমিশনের অর্ডার নম্বর বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/২১৯ বাতিল (রিপিল) করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.