পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৩১ টাকা ১৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ দায় ছিল ১৯ টাকা ৬৫ পয়সা।
আগামী ১৭ সেপ্টেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।
অর্থসূচক



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.