লায়ন্স ইন্টারন্যাশনাল-এর অধিভুক্ত জেলা ৩১৫এ-১, বাংলাদেশ-এর অন্তর্গত লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েস (ক্লাব নং: ১৭৯৯৩২)-এর লায়ন বর্ষ ২০২৬–২০২৭-এর নবনির্বাচিত ক্লাব কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২৬ জুন ২০২৬ ঢাকার একটি অভিজাত হোটেলে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা নবনির্বাচিত কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে ফাহাদ ফেরদৌস সভাপতি, মো. মিজানুর রহমান সম্পাদক, রনি রহমান কোষাধ্যক্ষ, আবু সাউদ এলসিআইএফ সমন্বয়কারী এবং সাদাত ফেরদৌস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ক্লাবের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারাও নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা ৩১৫এ-১, বাংলাদেশ-এর নির্বাচিত জেলা গভর্নর (লায়ন বর্ষ ২০২৬–২০২৭) লায়ন নওজাত সারোয়াত ইসলাম পিএমজেএফ। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েস মানবসেবায় আরও কার্যকর ও দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করবে।
তিনি জেলা গভর্নরের ভিশন ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যুব উন্নয়ন এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে বছরব্যাপী সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ফাহাদ ফেরদৌস বলেন, ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মূলমন্ত্র ‘উই সার্ভ’ বাস্তবায়নে আন্তরিকতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন কমিটির প্রধান অঙ্গীকার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.