ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ২৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৫ জন রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.