আজ শনিবার (২৭ জুন) দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সিএমসিসিআই কনফারেন্স রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, সহ-সভাপতি এম. এ. মালেক, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন আলম, পরিচালক প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, এম. সোলায়মান, এফসিএমএ, অজিত কুমার দাশ, মাসুদ করিম, মোহাম্মদ শাহ আলম, লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জোবাইদা শারমিন এবং বিএসআরএম গ্রুপের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্তসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী বিগত বছরের বার্ষিক প্রতিবেদন, বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, আয়-ব্যয়ের হিসাব এবং চলতি বছরের অডিটর নিয়োগ অনুমোদন করা হয়। উপস্থাপিত প্রতিবেদনসমূহের ওপর আলোচনা ও পর্যালোচনা শেষে সেগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভাপতি তার বক্তব্যে বিগত বছরে চেম্বারের গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরে বলেন, সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে সদস্যদের স্বার্থে কাজ করে যাচ্ছে সিএমসিসিআই। ভবিষ্যতেও ব্যবসায়ীদের স্বার্থে আরও জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় আমন্ত্রিত অতিথিরা ব্যবসা পরিচালনায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে চেম্বারের সহযোগিতা প্রত্যাশা করেন। এ বিষয়ে সভাপতি সিএমসিসিআই বরাবর লিখিতভাবে অভিযোগ ও প্রস্তাব পাঠানোর আহ্বান জানান এবং তা দ্রুত নিষ্পত্তিতে চেম্বার কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগ ও পরামর্শে সিএমসিসিআই’র কার্যক্রম আরও বেশি সক্রিয় হবে।
এর আগে সকাল ১১ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ৬৩তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের ভবিষ্যৎ কর্মপন্থা এবং চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত আসন্ন বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.