সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) দেশের প্রধান পুঁজিরবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা ০৪ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৪ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৭১ কোটি ০৫ লাখ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.