ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা শুরু কবে জানালো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে, এই আলোচনার স্থান ঘোষণা করা হয়নি।

গত রোববার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হওয়ার পর ইরান ও আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ড ত্যাগ করলেও, সোমবার কারিগরি প্রতিনিধিদলগুলো আলোচনা অব্যাহত রেখেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার প্রথম দফার কারিগরি আলোচনার সমাপ্তি ঘোষণা করে জানান যে, আলোচকরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ‘পারমাণবিক বিষয়াবলী, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়ন- এই চারটি বিষয়ের জন্য কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.