আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষা খাতের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে ইলম নেট ইএমএস’র সফট লঞ্চ করেছে। এটি একটি শরীয়াহ্সম্মত ডিজিটাল প্ল্যাটফর্ম, যা শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ব্যবস্থাপনা, যোগাযোগ, ফি আদায় এবং ডিজিটাল পেমেন্ট সেবাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় নিয়ে আসবে। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এসময় উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইলম নেটের মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার পাশাপাশি ইসলামিক ওয়ালেট ও বাংলা কিউআর-এর মাধ্যমে ফি সংগ্রহের সুবিধা প্রদান করা হবে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আরও দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে এবং শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানসমূহ সমানভাবে উপকৃত হবে।
অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা শিক্ষা খাতে একটি আধুনিক, সংযুক্ত ও কার্যকর ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে ইলম নেটের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
ইলম নেটের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যা শিক্ষা, প্রযুক্তি এবং ডিজিটাল আর্থিক সেবার সমন্বয়ের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.