চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৯টায় ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ (Innovating at Scale) শীর্ষক এই সম্মেলনের প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও।
চীনের দালিয়ানে কর্মসূচী শেষ করে বুলেট ট্রেনে বেইজিং যাবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে।
জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করতে হবে: প্রধানমন্ত্রী
আগামী তিন দিন চীনের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এছাড়াও চলতি সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথেও আলাদা করে বৈঠক করবেন তিনি।
আসন্ন বৈঠকে, বিভিন্ন খাতের অন্তত ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এছাড়াও আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও সহযোগিতা। একইসঙ্গে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
তবে এই সফরে ৪০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে চীন থেকে ২৪ টি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শেষ হতে পারে।
সেশনে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক (Kim Min-seok), কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ (Olzhas Bektenov), মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর (Uchral Nyam-Osor), মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ (Amadou Oury Bah) যোগ দেন।
তারেক রহমানের সফর নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও, ‘আমার বন্ধু মহাজাদু জানে’
সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.