সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিরবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২২ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪১ কোটি ০৬ লাখ টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টি, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.