‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৬’-এর ২২টি পুরস্কার জিতে সেরা সাফল্য দেখিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ সরাসরি পেয়েছে ১১টি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ১১টি।
মঙ্গলবার (২৩ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেলের নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির সেরা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনগুলোকে প্রতি বছর পুরস্কৃত করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
বিকাশ এবছর ‘বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট রিভ্যাম্প ক্যাম্পেইন’, ‘বেস্ট ডিজিটাল পারফরম্যান্স মার্কেটিং’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’, ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পেইন ফর সাসটেইনেবিলিটি’সহ সবচেয়ে বেশি ১৫টি ক্যাটাগরিতে এই স্বীকৃতিগুলো অর্জন করে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’-এর নবম আসরে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বছর ২৫টি ক্যাটাগরিতে ৮৯টি সেরা ক্যাম্পেইন স্বীকৃতি পেয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.