৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, তিন মাসে আমরা ৫০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। আমরা এনটিআরসির মাধ্যমে যেই সমস্ত শিক্ষকরা একেক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন তাদেরকেও অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করবো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.