শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় ক্যাশলেস লেনদেন বিষয়ে আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শুক্রবার (২০ জুন) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ এবং উত্তরা শাখার যৌথ উদ্যোগে উত্তরা শাখায় “আর্থিক স্বাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন” বিষয়ে অর্ধদিবসব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করে।

সোমবার (২২ জুন) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উক্ত আর্থিক স্বাক্ষরতা কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ছয়টি শাখা এবং সংশ্লিষ্ট শাখার গ্রাহকরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিটের প্রধান মোহাম্মদ আবু ছায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ক্যাশলেস লেনদেনের ব্যবহার বিষয়ে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব এবং ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক আবু হানিফ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, সাভার শাখার ব্যবস্থাপক আবু নাছের আহমেদ, জয়দেবপুর চৌরাস্তা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাহাবুদ্দিন মজুমদার, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস এবং ডিএসই অ্যানেক্স বিল্ডিং উপশাখার ইনচার্জ মোছাম্মত লায়লা নুর স্মৃতি উপস্থিত ছিলেন।

অর্ধদিবসব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার ও উপকারিতা বিষয়ে আলোচকরা বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। ক্যাশলেস লেনদেন গ্রাহকদের সময় সাশ্রয় এবং তাদের লেনদেনকে অধিকতর ঝুঁকিমুক্ত করবে বলে আলোচকরা আশাবাদ ব্যক্ত করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.