ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সকালে ব্রিটিশ রাজাকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন।

সোমবার (২২ জুন) গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্টারমার বলেন, লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটিকে একটি সময়সূচি নির্ধারণ করতে অনুরোধ করেছি। এ সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে মনোনয়ন বিতরণ শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা শেষ হবে।

তিনি বলেন, সেপ্টেম্বরে সংসদ বসার আগেই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। ততদিন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদে বহাল থাকবেন।

সম্প্রতি দলীয় চাপ ও রাজনৈতিক অস্থিরতার মুখে কিয়ার স্টারমারের পদত্যাগের বিষয়ে জোরালো আলোচনা চলছিল। পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.