সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তালিকায় ২য় স্থানে থাকা সিমটেক্স টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ।
তালিকার ৩য় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬৪ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো–গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ক্রাউন সিমেন্ট, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
এছাড়াও, ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, জেএমআই সিরিঞ্জ, বিডিকম অনলাইন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.