লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলায় চলমান ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সর্বশেষ ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলায় নিহত ১৬ জনের মরদেহ এবং আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
হিজবুল্লাহর হামলায় ব্যাটালিয়ন প্রধানসহ ৪ ইসরায়েলি সেনা নিহত
বিবৃতিতে বলা হয়, নাবাতিয়েহ জেলায় চলমান হামলার ঘটনায় সাড়া দিতে ভোর থেকে প্রতিরক্ষা সংস্থার সদস্যরা কাজ করছেন।
সংস্থাটি আরও জানায়, ওই এলাকায় চলমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া স্থানগুলোতে উদ্ধার তৎপরতা পরিচালনা করা হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.